Salt Lake: বহুতল থেকে রহস্যজনকভাবে পড়ে মৃত্যু এক আইটি কর্মীর, শোড়গোল সেক্টর ফাইভ চত্বরে

ব্যস্ত সময়ে সল্টলেক সেক্টর ফাইভে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক বেসরকারি সংস্থার কর্মীর।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

ব্যস্ত সময়ে সল্টলেক সেক্টর ফাইভে (Sector 5) ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক বেসরকারি সংস্থার কর্মীর। শুক্রবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে মৃত যুবকের নাম পরিবেশ চট্টোপাধ্যায় (২২)। যুবকটি দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৬ তলা বিল্ডিং থেকে পড়েছে ওই যুবক। তবে তিনি কী আত্মহত্যা করেছেন, নাকি নিছক দুর্ঘটনা, কিংবা এর পেছনে কারোর হাত রয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পরিবেশ যে সংস্থায় কাজ করত তার কর্তৃপক্ষ ও সহকর্মীদের জেরা করা শুরু করেছে। অন্যদিকে পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ওপর থেকে পড়ার কারণে যুবকের পকেটে থাকা ফোনটিও ভেঙে গিয়েছে। সেটি ইতিমধ্যেই উদ্ধার করে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement