Coronavirus Cases in West Bengal: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৬ হাজার, মৃত্যুতে রেকর্ড

বাংলায় আবারও অনেকটা বাড়ল করোনা সংক্ৰমণ। ১৬ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে আতঙ্কও। অক্সিজেনের হাহাকার জেলায় জেলায়। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮২।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

কলকাতা, ২৭ এপ্রিল: বাংলায় আবারও অনেকটা বাড়ল করোনা সংক্ৰমণ (COVID-19)। ১৬ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে আতঙ্কও। অক্সিজেনের (Oxygen) হাহাকার জেলায় জেলায়। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮২।

কলকাতায় (Kolkata) গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০৮, মৃত ২৪। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন, মৃতের সংখ্যা ১৩। রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ল ৫ হাজার ৬৬৬। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১৫। সোমবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫,৯৯২, মৃত্যু হয়েছিল ৬৮ জনের।

আরও পড়ুন, কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন

দেশে আক্রান্তের সংখ্যা ভয়াবহ চেহারা নিয়েছে। সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২ হাজার ৭৭১ জন। সবমিলিয়ে দেশ মোট করোনা আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন। যখন মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ২৮ লাখ ৮২ হাজার ২০৪।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement