Rezaul Haque Dies Of Covid-19: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক (Rezaul Haque) ওরফে মন্টু বিশ্বাসের। বুধবার রাতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।
কলকাতা, ১৫ এপ্রিল: করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক (Rezaul Haque) ওরফে মন্টু বিশ্বাসের। বুধবার রাতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।
সম্প্রতি রেজাউল হক অসুস্থ হয়ে পড়েন। করোনার উপসর্গ থাকাতে পরীক্ষা হয় তাঁর। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপর প্রথমে তাঁকে জঙ্গিপুর বসুমতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়াতে গতরাতে রেজাউলকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৫টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর।
রেজাউলের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement