Jagannath Temple: সরকারি টাকায় মন্দির হয় না, দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনায় শুভেন্দু অধিকারী
হাতে মাত্র আর চারদিন বাকি। অক্ষয় তৃতীয়ার দিন জনসাধারণের জন্য খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দির। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাতে মাত্র আর চারদিন বাকি। অক্ষয় তৃতীয়ার দিন জনসাধারণের জন্য খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দির। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই উপলক্ষে সাজো সাজো রব দীঘায়। এই উপলক্ষে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী লিখে ফেলেছেন একটি গান। যার সুরও দিয়েছেন তিনি। গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। এত আড়ম্বর দেখে আবার সমালোচনা শুরু করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সমালোচনা শুভেন্দু অধিকারীর
তিনি এদিন বলেন, পুরী ধামকে কখনও বদলানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ভুয়ো হিন্দু, নকল হিন্দু। সরকারি টাকায় মন্দির হয় না। পুরীধাম কোনও সরকার বানায়নি। বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না। হিন্দুদের মন্দির হিন্দুরাই বানায়। রাম মন্দির রাজ্য বা কেন্দ্র সরকার বানায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দুবিরোধী মানুষ। ওনার জন্য মুর্শিদাবাদের হিন্দুরা পালাচ্ছে।
দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
মন্দির উদ্বোধনে দিন উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা
প্রসঙ্গত, আগামী বুধবার উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন রাজ্যের মন্ত্রী, বিশিষ্ট মানুষরা। এই দিন দীঘায় অন্য সময়ের থেকে বেশি ভিড় হবে বলে আন্দাজ স্থানীয় প্রশাসনের