Chopra Viral Video: পরকীয়া সন্দেহে যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল নেতা জেসিবি

নির্যাতিতা মহিলা আগে থেকেই বিবাহিত ছিলেন। পরে ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সালিশি সভার ডাক দেওয়া হয় । সেখানেই তাঁদের উপর আক্রমণ হয়।

তালিবানি কায়দায় যুগলকে বেধড়ক মারধর (ছবি:X)

নয়াদিল্লিঃ তালিবানি কায়দায় যুগলকে (Couple) বেধড়ক মারধর। পরকীয়া সন্দেহে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই তোলপাড় গোটা রাজ্য। ঘটনাটি ঘটেছে চোপড়ার (Chopra) লক্ষ্মীপুর গ্রামে। স্থানীয় তৃণমূল (TMC) নেতা তাজম্মুল হক ওরফে জেসিবির(JCB) উপস্থিতিতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। সালিশি সভা ডেকে যুগলকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে মারা হয় মহিলাকে। মার খেতে খেতে গুটিয়ে যান তরুণী। এ ছাড়া দু'জনকে আর্থিক জরিমানা করা হয় বলে খবর। ইতিমশ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। স্থানীয় নেতার ভয়ে হাসপাতালে পর্যন্ত যেতে পারেননি আক্রান্তরা এমনটাও জানা গিয়েছে। ইতিমধ্যেই ধৃত তৃণমূল নেতা জেসিবিকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে সুয়োমোটা মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, এই গ্রামে প্রায়ই এই সালিশি সভা বসত। যার নাম 'ইনসাফ সভা।' এই সভাতেই গ্রামের যাবতীয় সমস্যা সমাধান হত। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামেরই বাসিন্দা ওই নির্যাতিত যুবক যুবতী। নির্যাতিতা মহিলা আগে থেকেই বিবাহিত ছিলেন। পরে ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সালিশি সভার ডাক দেওয়া হয় । সেখানেই তাঁদের উপর আক্রমণ হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement