Viral Video: কেনাকাটায় ব্যস্ত স্ত্রী, অনবরত হাতপাখার হাওয়া স্বামীর, ভাইরাল বৃদ্ধ দম্পতির 'সহজ-সরল' ভালবাসার কাহিনী

এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলছেন কোনও এক ব্যক্তি।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃFacebook)

সোশ্যাল মিডিয়ায় (Social Media) রোজ হাজার হাজার ভিডিয়ো (Video) ভাইরাল (Viral) হয়। যার মধ্যে মন ছুঁয়ে যায় কিছু। এবার তেমনই এক ভিডিয়ো মন কাড়ল নেটিজেনদের। ইট, কাঠে মোড়া শহরে যেন একটু খোলা হাওয়ার অনুভূতি দিল এই ভিডিয়ো, সেই সঙ্গে আরও একবার শেখাল ভালবাসার সংজ্ঞা, ভাল থাকার নিয়ম, হ্যাঁ এমনটাই বলছেন নেটিজেনদের একাংশ। এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার ধারের একটি দোকান থেকে জাপাকাপড় কিনছেন এক বৃদ্ধা। পিছনে দাঁড়িয়ে তাঁর ছায়াসঙ্গী। তবে শুধু দাঁড়িয়েই নেই তিনি। হাতপাখা দিয়ে অনবরত হাওয়া করে চলেছেন স্ত্রীকে। আর এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলছেন কোনও এক ব্যক্তি।

নেটিজেনদের মন কাড়ল বৃদ্ধ দম্পতির গল্প

এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। এই সময়ে দাঁড়িয়ে এই 'সহজ সরল' প্রেম মন কেড়েছে নেটিজেনদের। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে এসি শপিং মল ছাড়া কেনাকাটা করার কথা ভাব বিলাসিতা অনেকের কাছেই , সেখানে এই ভিডিয়ো যেন সমস্ত কৃত্রিমতাকে ছাপিয়ে গিয়েছে। বুঝিয়ে দিয়েছে, ভালবাসা যত্নে বাঁচে। আর জীবনসঙ্গী পাশে থাকলে জীবন সুন্দর, তাই-ই বলছেন নেটিজেনরাও। লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিয়োটি। শেয়ার করেছেন বহু লোক। ভাইরাল ভিডিয়োর নীচে কমেন্টের ছড়াছড়ি। কেউ বলছেন, "সঠিক মানুষ জীবনে আসলে সব বাধা অতিক্রম করা সম্ভব।" কেউ আবার বলছেন, "এমন একজন সঙ্গী পেলে জীবন ধন্য।" কেউ আবার এই বৃদ্ধ দম্পতির দীর্ঘায়ু কামনা করছেন। কেউ আবার তাঁদের ভালবাসায় ভরাচ্ছেন।

ভাইরাল বৃদ্ধ দম্পতির 'সহজ-সরল' ভালবাসার কাহিনী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement