Buddhadeb Bhattacharya's Health Update: বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল
সিপিআইএম নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে বের করা হয়েছে। ভেন্টিলেশনের বাইরে বেরিয়ে স্ত্রী আর মেয়ের খোঁজ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধবাবু গতরাতে ভালো ঘুমিয়েছেন। তিনি ঠিক আছেন। সমস্ত জটিল ক্লিনিকাল প্যারামিটার ঠিক আছে। তিনি বর্তমানে সচেতন এবং সজাগ রয়েছেন। তাঁর রক্তচাপ, হার্টবিট এবং অক্সিজেনের মাত্রা স্থিতিশীল। তাঁর প্রস্রাবের আউটপুটটি সন্তোষজনক।"
কলকাতা, ১২ ডিসেম্বর: সিপিআইএম নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে বের করা হয়েছে। ভেন্টিলেশনের বাইরে বেরিয়ে স্ত্রী আর মেয়ের খোঁজ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধবাবু গতরাতে ভালো ঘুমিয়েছেন। তিনি ঠিক আছেন। সমস্ত জটিল ক্লিনিকাল প্যারামিটার ঠিক আছে। তিনি বর্তমানে সচেতন এবং সজাগ রয়েছেন। তাঁর রক্তচাপ, হার্টবিট এবং অক্সিজেনের মাত্রা স্থিতিশীল। তাঁর প্রস্রাবের আউটপুটটি সন্তোষজনক।"
ইটিভি ভারতের খবর অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে এনে নন-ইনভেসিভ ভেন্টিলেটরের সাপোর্ট অর্থাৎ বাইপ্যাপে রাখা হয়। শুক্রবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সংকটমুক্ত নয়। তবে, শুক্রবার রাতের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরে তাঁর স্ত্রী ও মেয়ের খোঁজ করেন। পরে তাঁদের সঙ্গে কথাও বলেন। সর্বক্ষণের সঙ্গী তপনবাবুকে বুদ্ধবাবুর কেবিনে রাখা হয়েছে। আরও পড়ুন: Weather Update: কুয়াশার চাদর সরিয়ে নামছে পারদ, জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে
বেশ কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে সল্টলেকের পাম অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে তাঁকে খুব বেশি দেখা যায় না বললেই চলে। গত বছরের সেপ্টেম্বরেও শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে স্বাস্থ্যের অবস্থার উন্নতি হওয়াতে তিনি বাড়ি ফেরেন।