BJP's Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়ি
সাঁতরাগাছি স্টেশনে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপির কর্মী, সমর্থকদের ছোঁড়া ইটে আহত হন বেশ কয়েকজন পুলিশ। একজন পদস্থ আধিকারিকও ইট, পাথরের আঘাতে রক্তাক্ত হন।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানে রণক্ষেত্র কলকাতার বিভিন্ন অংশে। নবান্ন অভিযানের মাঝে উত্তেজনা ছড়ালে বিজেপির কর্মী, সমর্থকরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। কলকাতার এম জি রোডে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিজেপির কর্মী, সমর্থকরা। পুলিশের পিসিআর ভ্যানে আগুন ধরিয়ে দিলে, তা কার্যত ভষ্মীভূত হয়ে যায়।
অন্যদিকে সাঁতরাগাছি স্টেশনে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপির কর্মী, সমর্থকদের ছোঁড়া ইটে আহত হন বেশ কয়েকজন পুলিশ। একজন পদস্থ আধিকারিকও ইট, পাথরের আঘাতে রক্তাক্ত হন।
পুলিশকে লক্ষ্য করে একটানা ইট বৃষ্টি শুরু হলে, তা প্রতিহত করতে দেখা যায় প্রশাসনকে। তবে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠলে পুলিশ সেখান থেকে ক্রমশ পিছু হঠতে শুরু করে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Ghatal: কাজের গতি বাড়াতে হবে, মাস্টারপ্ল্যানে কাজ কতটা এগোলো, খতিয়ে দেখতে ঘাটালে মন্ত্রী মানস ভূঁইয়া
Air India Flight Crash: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত অবশ্যই হবে, মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement