Nabanna Abhijan: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা অগ্নিমিত্রা পালেদের, দেখুন ভিডিয়ো

আরজি কর ধর্ষণকাণ্ডের এক বছর পার। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নবান্ন অভিযানের ঘোষণা করা হয়েছিল।

আরজি কর ধর্ষণকাণ্ডের এক বছর পার। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ঘোষণা করা হয়েছিল। আর সেই অভিযানে বিজেপির তরফ থেকে পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিকল্পনামাফিক ডোরিনা ক্রসিং থেকে আজ নবান্ন অভিযানে যোগ দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা। তবে রানি রাসমণি রোড যেতেই তাঁদের অভিযান আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের এপারে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা পুলিশের

আর সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। অগ্নিমিত্রা পালের মতো নেত্রী সামনে এগিয়ে আসে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। হাতাহাতি হওয়ার পর জহরলাল নেহেরু রোডের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীদের মিছিল। তবে পার্ক স্ট্রিটেও আটকে দেওয়া হয় তাঁদের মিছিল। দেড়টা নাগাদ রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন শুভেন্দুরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সেখানেও ব্যারিকেড ভাঙতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হয়।

দেখুন ভিডিয়ো

আহত নির্যাতিতা চিকিৎসকের পরিবার

এদিকে হাওড়াতেও মিছিল আটকানোর চেষ্টা করছে পুলিশ। হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায় পরিস্থিতি। এদিকে শুভেন্দুর অভিযোগ নিহত চিকিৎসকের বাবা-মা পুলিশের মারে আহত হয়েছেন। তাঁর দাবি, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আহত হয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement