Sreelekha Mitra: প্রধানমন্ত্রী মোদীর ব্যঙ্গচিত্র প্রদর্শন কাণ্ডে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মামলা

নরেন্দ্র মোদীর মানহানিকর ব্যঙ্গচিত্র (Caricature) প্রদর্শনের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত একটি মিছিলে আপত্তিজনক পোস্টার হাতে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ।

Sreelekha Mitra (Photo Credits: Instagram/sreelekhamitraofficial)

Sreelekha Mitra: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র মানহানিকর ব্যঙ্গচিত্র (Caricature) প্রদর্শনের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত একটি মিছিলে আপত্তিজনক পোস্টার হাতে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। বিজেপি নেত্রী কেয়া ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে এই নির্দিষ্ট মামলাটি রুজু করা হয়েছে।

ঠিক কী জানিয়েছে কলকাতা পুলিশ?

কলকাতা পুলিশের দেওয়া বয়ান অনুযায়ী, গত ২৬ জুলাই আনন্দপুর থানায় কেয়া ঘোষের থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চলা একটি জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আপত্তিকর, অবমাননাকর ও অপমানজনক ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন শ্রীলেখা মিত্র। এই অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৫২, ৩৫৩(২) এবং ৩৫৬(৩) ধারায় মামলা (কেস নম্বর ৩০২, তারিখ: ২৬.০৭.২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

অভিনেত্রীর সাফাই

ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, ছাত্রদের একটি মিছিলে সংহতি জানাতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে ওই পোস্টারটি তাঁর হাতে চলে আসে। চশমা না থাকায় পোস্টারে ঠিক কী লেখা বা আঁকা ছিল তা তিনি খেয়াল করেননি, এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকেও অপমান করার ইচ্ছা তাঁর ছিল না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement