Kolkata: সাত সকালে ঘুমন্ত তরুণীর ঘরে ঢুকে গুলি করে খুন যুবকের

সাত সকালে যুবতীর ঘরে ঢুকে গুলি করে খুন যুবকের। সকাল আটটা নাগাদ বাড়ির সদস্যরা তখন ঘুমোচ্ছিলেন। তবে খোলা ছিল বাড়ির মেন গেট। দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে পড়ে যুবক। তারপর সোজা শোওয়ার ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত যুবতীকে লক্ষ্ করে গুলি করে। তরুণীর গলা ছিন্নভিন্ন হয়ে যায়। এই নৃশংস, ভয়ঙ্কর ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক থানা এলাকার পশ্চিম আনন্দপল্লিতে।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

কলকাতা, ২০ জুন: সাত সকালে যুবতীর ঘরে ঢুকে গুলি করে খুন যুবকের। সকাল আটটা নাগাদ বাড়ির সদস্যরা তখন ঘুমোচ্ছিলেন। তবে খোলা ছিল বাড়ির মেন গেট। দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে পড়ে যুবক। তারপর সোজা শোওয়ার ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত যুবতীকে লক্ষ্ করে গুলি করে। তরুণীর গলা ছিন্নভিন্ন হয়ে যায়। এই নৃশংস, ভয়ঙ্কর ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক থানা এলাকার পশ্চিম আনন্দপল্লিতে।

বাড়িতে ঢুকে ঘুমন্ত তরুণীকে গুলি করে খুন করে ওই যুবক। মৃতার নাম প্রিয়াঙ্কা পুরকাইত (২০)। বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ঘটনায় স্তম্ভিত, তার মা, পিসিরা ও ভাই। পিসির পাশে শুয়েই ঘুমোচ্ছিল প্রিয়াঙ্কা। আচমকাই এক যুবক ঢুকে গুলি করে দৌঁড়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাই জানিয়েছেন প্রিয়াঙ্কার আত্মীয়রা। আরও পড়ুন, জম্মু ও কাশ্মীরে গুলি করে পাকিস্তানের ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার আগ্নেয়াস্ত্র

তদন্তে নামে রিজেন্ট পার্ক থানার পুলিশ। জানা যায় এলাকারই বিবাহিত যুবক জয়ন্ত হালদারের সঙ্গে সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। সেই সম্পর্কে ঝামেলা, অশান্তি শুরু হয়। জয়ন্ত প্রিয়াঙ্কার জামাইবাবুর পূর্ব পরিচিত। ঘটনার পিছনে জয়ন্তরই হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এলাকাবাসী ও আত্মীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। এদিকে, রক্তাক্ত প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement