Bangaon: নাম পরিচয় পাল্টে ভারতে ঢোকার চেষ্টা, বনগাঁর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি

সীমান্ত এলাকায় কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা। বিশেষ করে পশ্চিমবঙ্গকে করিডোর বানিয়ে হামেশাই আনাগোনা লেগে থাকছে বাংলাদেশিদের।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সীমান্ত এলাকায় কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা। বিশেষ করে পশ্চিমবঙ্গকে করিডোর বানিয়ে হামেশাই আনাগোনা লেগে থাকছে বাংলাদেশিদের। মঙ্গলবার ফের গভীর রাতে বনগাঁর (Bangaon) সীমান্ত এলাকা থেকে গ্রেফতার হল এক। ধৃত যুবক প্রথমে নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিলেও কোনও নথিপত্র দেখাতে না পাড়ায় সন্দেহ হয়। তখন তাঁকে জেরা করে জানা যায় বাংলাদেশের যশোহর জেলার পুটখালি উত্তরপাড়া থেকে এসেছে। যদিও তাঁর আসার কারণ এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই বিএসএফ জওয়ানরা অভিযুক্তকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।

গভীর রাতে সীমান্তপার

জানা যাচ্ছে, এদিন গভীর রাতে ডোবারপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢুকে পড়েছিল বছর ৩০-এর ইমরান হাসান। অনুপ্রবেশের সময় বাংলাদেশের যে দালালের সাহায্যে দেশের ঢোকার চেষ্টা করছিল, সে ইমরানকে মাঝপথে রেখে পালিয়ে যায়। আর সেই কারণেই নিজের চেষ্টায় ভারতে ঢুকে পড়ে সে। এদেশে অনুপ্রবেশ করার পর কয়েকজন বিএসএফ জওয়ান ওই এলাকায় টহল দিচ্ছিল। তখন তাঁরাই তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে।

পরিচয় বদলের চেষ্টা

প্রথমে অভিযুক্ত নিজেকে সুমন সরকার ও নিজের বাবার নাম সঞ্জিত সরকার বলে পরিচয় দেয়। তারপর তাঁর নথিপত্র চাওয়া হয়। সেই সময় সে না দিতে পারায় বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। এরপর জেরা করলে নিজের আসল পরিচয় দেয়। তবে সে কোন উদ্দেশ্যে ভারতে এসেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement