Wrestler Ritika Phogat Dies By Suicide: প্রতিযোগিতায় হারের জেরে আত্মহত্যা কুস্তিগীর রীতিকা ফোগতের
রীতিকা দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত মহাভীর সিং ফোগতের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন, যিনি ওই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। রীতিকা মহাভীর ফোগত স্পোর্টস অ্কাযাডেমির ছাত্রী ছিলেন।
ভারতের মহিলা কুস্তিগীর রীতিকা ফোগতের (Ritika Phogat) অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা (Suicide) বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গত রবিবার ভরতপুরে রেসলিং টুর্নামেন্টের ফাইনালে হেরে যান রীতিকা। সেই কারণেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। গীতা এবং ববিতা ফোগতের মামার মেয়ে হলেন রীতিকা। বিখ্যাত ফোগত পরিবারের সদস্য রীতিকা ভরতপুরের লোহাগড় স্টেডিয়ামে রাজ্য স্তরের সাব-জুনিয়র, জুনিয়র মহিলা এবং পুরুষ কুস্তি টুর্নামেন্ট খেলছিলেন। ১৪ মার্চ ফাইনালে মাত্র ১ পয়েন্টের জন্য তিনি হেরে যান। সেই থেকে অবসাদে ভুগছিলেন তিনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement