Why Republic Day Is Celebrated: ২৬ জানুয়ারি-ই কেন গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়?
১৯৪৭ সালের ৪ নভেম্বর ডঃ বি. আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি সংবিধান সভায় খসড়া কমিটি সংবিধানের খসড়া জমা দেয়। ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সাক্ষর করেন, এরমধ্যে একটি ছিল ইংরেজিতে এবং অপরটি হিন্দিতে।
১৯৫০ সাল থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়, তবে এই দিনটি ভারতীয়রা ঠিক করেননি। লর্ড মাউন্টব্যাটন ১৫ অগাস্ট দিনটি দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। দেশ স্বাধীন হলেও সংবিধান ছিল না কোনও ভারতের, এরপর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর নতুন সংবিধান রচিত হয় এবং তা গৃহীত হয়। সংবিধান রচয়িতাদের হাত ধরেই ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের দিন স্থির হয়। ১৯২৯ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 'পূর্ণ স্বরাজ' আনার কথা ঘোষণা করেছিলেন, রবি নদীর তীরে উড়ানো হয় পতাকা। এরপর ১৯৩০ সাল থেকে ২৬ জানুয়ারিকেই স্বাধীনতা দিবস হিসেবে পালনের জন্য দিন স্থির হয়। এরপর ২০০ বছরের ইংরেজ শাসন ঘুচিয়ে ১৯৪৭-র ১৫ অগাস্ট দেশ স্বাধীন হলে ২৬ জানুয়ারির অভিধা বদলে যায়। দিনটিকে জাতীর জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন, 'স্বতন্ত্রতা সংকল্প দিবস'।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)