Mamata Banerjee: বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, ফের একলা লড়াইয়ের বার্তা মমতার

মালদা থেকে ফের বামেদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সিপিএম, বিজেপির সঙ্গে যাঁরা রয়েছেন, তিনি তাঁদের কখনও ক্ষমা করবেন না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দিন, রাত এক করে তিনি কাজ করেন শুধুমাত্র মানুষের জন্য বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ সফরে গিয়ে বর্তমানে মালদায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় হাজির হয়ে লোকসভা নির্বাচনে ফের একা লড়াই করার কথা বললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে অনেকে এসে অনেক কথা বলবে। গ্যাস থেকে কেরোসিন, সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একটা পয়সা ওরা মানুষকে দেয় না বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement