Suchana Seth মাত্রাতিরিক্ত কাশির ওষুধ খাইয়ে ছেলেকে খুন করে?

২০২০ সালে সূচনা শেঠ এবং ভেঙ্কট রমন বিবাহ বিচ্ছেদের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন। ১০ বছরের সংসার জীবনের ইতি করে সূচনা এবং ভেঙ্কট রমন বিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদ হলেও, ছেলের সঙ্গে ভেঙ্কট দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন বলে জানায় আদালত। সেই অনুযায়ী, ৭ জানুয়ারি ছেলের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেন ভেঙ্কট।

বেঙ্গালুরু সিইও সূচনা শেঠের ছেলের খুনের ঘটনায় এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সূত্রের খবর, ৭ জানুয়ারি নিজের ছেলের সঙ্গে কথা বলেন সূচনার প্রাক্তন স্বামী ভেঙ্কট রমন। ইন্দোনেশিয়া থেকে ভিডিয়ো কলের মাধ্যমে ছেলের সঙ্গে কথা বলেন ভেঙ্কট। বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার পর চরম পরিণতি নেমে আসে ওই বছর চারের খুদের জীবনে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement