Security Breach In Lok Sabha: নিরাপত্তা ভেঙে লোকসভায় ঢুকে পড়ল ২, আতঙ্ক

নিরাপত্তার বলয় ভেঙে ২ যুবক যেভাবে সাংসদদের দিকে ছুটে আসে, তাতে যেমন আতঙ্ক ছড়ায়, তেমনি তাঁদের হাতে থাকা ক্যানিস্টার থেকে হলুদ রঙের ধোঁয়া বের হতে শুরু করে। যা নিয়ে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী হচ্ছে বুঝতে না পেরে সংসদে তমুল হই হট্টোগোল শুরু হয়ে যায়। আতঙ্কে ভুগতে শুরু করেন সাংসদরা।

বুধবার বড়সড় নিরাপত্তার ঘাটতি  দেখা দেয় লোকসভায়। লোকসভার গ্যালারি থেকে সাংসদদের দিকে ছুটে আসে ২ জন। ঘটনার জেরে সংসদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার পরপরই ওই ২ যুবককে গ্রেফতার করা হয়। পরে আরও ২ জনকে গ্রেফতার করা হয় বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement