Rituparna Sengupta COVID-19 Positive: করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত
টলিউডের ব্যস্ততম সফল অভিনেত্রীদের একজন ঋতুপর্ণা। শুটিং না থাকলে স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে থাকেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হয়েছেন।
বছর ঘুরলেও কোভিড কাঁটা থেকে এখনই রেহাই নয়। জানুয়ারির প্রথম দিকে সংক্রমণ কমলেও মার্চের প্রথম সপ্তাহেই ফের ভয়াবহতার চেহারা নিয়েছে করোনাভাইরাস। ভারতে করোনার নতন স্ট্রেন একেবারে জাঁকিয়ে বসেছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। রণবীর কাপুর, সঞ্জয়লীলা বনশালির পর এবার কোভিডে আক্রান্ত হলেন জনপ্রিয় টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এদিকে চলতি মাসেই ‘অচেনা উত্তম’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। মহানায়ক উত্তম কুমারের বায়োপিক হতে চলেছে এই ছবি। এখানেই কেন্দ্রীয় চরিত্র সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিকে কোভিডে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। তাই শুটিং যে এ মাসে শুরু হচ্ছে না, তা বেশ বোঝা যাচ্ছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
Covid 19 in India: দিনে দিনে বাড়ছে কোভিডের সংক্রমণ, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে সাত হাজারে পৌঁছল
Corona Test: মোদীর সঙ্গে বৈঠকের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, মন্ত্রিসভার সদস্যদের নোটিশ পাঠাল স্বাস্থ্যমন্ত্রক
Covid 19 XFG Variant: ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট XFG, যা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে গিয়ে সংক্রমণ ছড়াতে সক্ষম
Advertisement
Advertisement
Advertisement