Ram Temple এ প্রাণ প্রতিষ্ঠার পর উপোস ভাঙলেন PM Modi

গত ১২ জানুয়ারি থেকে উপোস শুরু করেন প্রধানমন্ত্রী। তখন জানা যায়, ১২ জানুয়ারি থেকে শুরু করে ২২ তারিখ পর্যন্ত অর্থাৎ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত উপোস করবেন নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী টানা ১১ দিন পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে উপোস ভাঙেন প্রধানমন্ত্রী।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবার উপোস ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রামজন্মভূমি মন্দির চত্বরেই নিজের ১১ দিনের উপোস ভাঙেন প্রধানমন্ত্রী। স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজের হাত থেকে চরণামৃত পান করে ১১ দিনের উপোস ভাঙেন প্রধানমন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement