Raju Srivastav: ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

গত ১০ অগাস্ট এমসে ভর্তি করা হয় রাজু শ্রীবাস্তবকে। জিম করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গে রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি পর অবস্থার অবনতি হতে শুরু করায় ভেন্টিলেটরে স্থানান্তিরত করা হয় রাজুকে। সেই থেকে অভিনেতার স্বাস্থ্যের কোনও উন্নতি দেখেননি চিকিৎসকরা।

১৫ দিন পর অবশেষে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের। জ্ঞান ফেরার পর আপাতত রাজু শ্রীবাস্তবকে সব সময় নজরে রেখেছন চিকিৎসকরা। রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ক্রমশ। ফলে এমসের চিকিৎসকরা কৌতুক শিল্পীর উপর ২৪ ঘণ্টা নজরদারি করছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement