Poonch Terror Attack পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি, তোপ বিরোধীদের

পুঞ্চে সেনা বাহিনীর গাড়িতে জঙ্গিদের হামলায় ৫ সেনা জওয়ানের যেভাবে প্রাণ যায়, তাতে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বলয়ের সমালোচনা করে বিরোধী শিবির। শিবসেনা সংসদ সঞ্জয় রাউত শুক্রবার সুর চড়িয়ে বলেন, ২০১৯ সালে পুলওয়ামায় যেভাবে সেনা বাহিনীর গাড়িতে হামলা চালায় জঙ্গিরা, এবারও সেই একইরকমভাবে হামলা হয়।

জম্মু কশ্মীরের পুঞ্চে সেনা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলার ঘটনায় ৫ জওয়ান শহিদ হন। পুঞ্চের দেরা কী গলি এলাকায় সেনা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হলে, পরপর ৫ জওয়ান নিহত হন। যে ঘটনায় জল্পনা শুরু হলে, বিষয়টিকে পুলওয়ামা হামলার সঙ্গে তুলনা করেন বিরোধীরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement