Iran-এ পালটা হামলা Pakistan-এর, নিহত ৯

বুধবার পাকিস্তানের বালোচিস্তানে হামলা চালায় ইরান। বালোচিস্তানে জইশ-উল-আদালের যে জঙ্গি ঘাঁটি রয়েছে, তা লক্ষ্য করেই আকাশপথে এই হানাদারি চলে বলে তেহরানের তরফে দাবি করা হয়। ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পাক সেনা পালটা হামলা চালায় ইরানে।

ইরানে  পাকিস্তানের হামলার জেরে ৯ জনের মৃত্যুর খবর মিলছে। প্রাথমিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইরানে পরপর ৭টি জায়গায় হামলা চালায় পাকিস্তানি সেনা। আকাশ পথে চলে এই হামলা। পাক সেনার হামলার জেরে যে ৯ জন নিহত হন, তাঁদের মধ্যে ৭ জন ইরানের বাসিন্দা নন। সূত্রের তরফে এমন খবর মিলতে শুরু করেছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement