Jitendra Awhad: 'রামচন্দ্র আমিষ খেতেন', এনসিপি নেতার কথায় বিতর্ক

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে 'ড্রাই ডে' ঘোষণার দাবি এবং গোটা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করার দাবি হচ্ছে বিজেপির তরফে, সেই সময় বিতর্কিত মন্তব্য করেন জিতেন্দ্র আওয়াদ। এনসিপি নেতা বলেন, রামচন্দ্র ১৪ বছর জঙ্গলে ছিলেন। জঙ্গলে থেকে কেউ ১৪ বছর নিরামিষ খেয়ে জীবনযাপন করতে পারেন না। রামচন্দ্র 'বহুজন' সমাজের প্রতিনিধি। তিনি নিরামিষ ভক্ষণ করতেন না বলে দাবি করেন এনসিপি নেতা

'রামচন্দ্র নিরামিশাষী ছিলেন না। তিনি আমিষ ভক্ষণ করতেন। ১৪ বছর জঙ্গলে থেকে রামচন্দ্র নিরামিষ খেতেন বলে যা শোনা যায়, তা একেবারেই সঠিক নয়।' এমনই মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াদ। যা  নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement