Manipur Shocker: ৬ সঙ্গীকে গুলি, নিজেকে শেষ করলেন জওয়ান

চাঞ্চল্যকর ওই ঘটনার পর আহতদের সঙ্গে সঙ্গে মণিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। পাশাপাশি জখম জওয়ানদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেও জানা যাচ্ছে। অন্যদিকে নিজের রাইফেল থেকে গুলি চালানোর পর ওই জওয়ান নিজেকেও শেষ করে দেন বলে খবর।

ফের উত্তেজনা ছড়াল মণিপুরে । মঙ্গলবার রাতের অন্ধকার নামতেই অসম রাইফেলসের এক জওয়ান হঠাৎ করে গুলি চালাতে শুরু করেন। দক্ষিণ মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তের সাজিক টম্পক এলাকায় অসম রাইফেলসের ওই জওয়ান গুলি চালাতে শুরু করেন। যার জেরে পরপর ৬ জন আহত হন বলে খবর (যাঁরা আহত হন, তাঁদের কেউ মণিপুরের বাসিন্দা নন)।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement