Priyanka Chopra: মেয়ের জন্মদিনে নিককে নিয়ে মন্দিরে পুজো প্রিয়াঙ্কার

মালতীর জন্মদিনে যেমন লস এঞ্জেলসের সমুদ্র সৈকতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে, তেমনি এলমো থিমের পার্টিও করতে দেখা যায় তারকা জুটিকে। পার্টির পাশাপাশি মেয়ে মালতী মারিকে নিয়ে মন্দিরে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেন প্রিয়াঙ্কা।

মালতীর ২ বছরের জন্মদিনে তাকে নিয়ে মন্দিরে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। মা মধু চোপড়া এবং স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন মুলুকে মালতীকে নিয়ে মন্দিরে যান প্রিয়াঙ্কা। সেখানে মালা, টিপ পরিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে দেখা যায় প্রিয়াঙ্কা, নিকদের। মন্দিরে যাওয়া থেকে শুরু করে মেয়ের জন্মদিনে 'বিচ ভ্যাকেশন', সবকিছুরই টুকরো ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement