Hemant Soren এর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর

রাহুল গান্ধীর সঙ্গে হেমন্তের স্ত্রী কল্পনার সাক্ষাতের পর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন জয়রাম রমেশ। রাহুল গান্ধীর সঙ্গে কল্পনা সোরেনের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে ইডি যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রক্ষিতে সমস্ত তথ্য প্রমাণ পেশ করতে পারে, তাহলে তিনি রজনীতি ছেড়ে দেবেন বলে আজ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হেমন্ত সোরেন।

হেমন্ত সোরেনের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনার সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন কংগ্রেস সাংসদ। ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম-কংগ্রেস জোট আস্থা ভোটে জয় পাওয়ার কিছু পরেই হেমন্তের স্ত্রী কল্পনার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement