Israel-Hamas War: হামাসের শীর্ষ নেতাকে খতম করল ইজরায়েল

হামসের সেনা উইংয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিল সালেহ। হামাসের জন্ম থেকে গঠন, সর্ব ক্ষেত্রেই সালেহ-র অবদান রয়েছে। সেই কারণে সালেহ-র মৃত্যুতে হামাসের সংগঠন বেশ কিছুটা দুর্বল হল বলে মনে করছে বিভিন্ন মহল। সালেহ-র পাশাপাশি হামাসের আরও দুই নেতা আবু আমের এবং আজ্জামও ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বলে খবর।

ইজরায়েলের বিমান হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা সালেহ-আল-আরৌরি। মঙ্গলবার ইজরায়েলি সেনা দক্ষিণ বেইরুটে হামলা শুরু করলে, নিহত হয় হামাসের শীর্ষ নেতা। হামাসের রাজনৈতিক প্রশাসক সালেহ-র নিহত হওয়য়ার খবর আল আকসা টিভিতে জানানো হয় প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠনের  তরফে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement