Pakistan-এ ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল Iran

বুধবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এ বিষয়ে বিবৃতি জারি করা হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেন, ইরান যা করেছে, তা একেবারে বেআইনি। ইচ্ছাকৃতভাবে কেন পাকিস্তানে হামলা চালানো হল, সে বিষয়ে তেহরানের উচ্চ পর্যায়ের আধিকারিককে তলব করা হয়েছে। পাকিস্তানে ইরানের যে পদস্থ আধিকারিক রয়েছেন, ওই ঘটনার পরপরই ইসলামাবাদ তাঁকে তলব করে।

ইরাকের পর এবার বালোচিস্তানে  হামলা চালাল ইরান। পাকিস্তানের বালোচিস্তানে ড্রোন  এবং ক্ষেপনাস্ত্রের মাধ্যমে হামলা চালায় ইরান। যার জেরে বালোচিস্তানে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইরানের এই হামলার জেরে ফুঁসে ওঠে পাকিস্তান।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement