Indian Navy পাঠাল INS Chennai-কে আরব সাগরে অপহৃত জাহাজের সাহায্যে

বৃহস্পতিবার লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ হাইজ্যাক হওয়ার পর সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে বলে খবর। ওই জাহাজের কর্মীরা বিশেষ করে ভারতীয় ক্রুরা কেমন আছেন, সে বিষয়ে খোঁজ নিতেই আইএনএস চেন্নাই ক্রমশ এগোচ্ছে। হাইজ্যাক হওয়া জাহাজটির সন্ধান করে, তার দিকেই ভারতের রণতরী আইএনএস চেন্নাই এগোচ্ছে বলে খবর।

আরব সাগরে  সোমালিয়া উপকূলের কাছে যে জাহাজটি হাইজ্যাক করা হয়েছে, সেখানে ১৫ জন ভারতীয় রয়েছেন। যে খবর প্রকাশ্যে আসতেই এবার রণতরী পাঠানো হচ্ছে দিল্লির তরফে। হাইজ্যাক হওয়া জাহাজটির উপর নজর রাখতে রণতরী আইএনএস চেন্নাইকে পাঠানো হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement