COVID 19: Kerala-য় বাড়ছে কোভিড, কর্ণাটকে ফিরল মাস্ক

কর্ণাটক সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, যে সমস্ত বয়স্ক মানুষের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডু জানান, এবার থেকে গোটা রাজ্যের বয়স্কদের মাস্ক পরে তবেই বাড়ির বাইরে বের হতে হবে। কেরলে কোভিড ১৯-এ ৪ জনের মৃত্যুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক কড়া নজরদারি শুরু করেছে কর্ণাটক জুড়ে।

ফের থাবা বসাল কোভিড ১৯। কোভিডের থাবায় রবিবার কেরলে পরপর ৪ জনের মৃত্যু হলে, আতঙ্ক ছড়ায়। ফলে এবার থেকে ফের মাস্ক পরতে হবে বলে নির্দেশিকা জারি করে কেরলের প্রতিবেশী রাজ্য কর্ণাটক সরকার। বিশেষ করে বয়স্কদের।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement