Bharat Ratna: দাদু চরণ ভারতরত্ন, জয়ন্ত হয়তো পদ্মতেই!

জয়ন্ত চৌধুরী মোদীর হাত ধরায় লোকসভা নির্বাচনের আগে যোগী রাজ্যে বিজেপি বিরোধী শক্তি ধরাশায়ী। লাখিমপুর-খেরিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি আন্দোলনরত কৃষকদের পিষে মারার অভিযোগের ঘটনাকে 'জঙ্গি হানার' সঙ্গে তুলনা করা সেই জয়ন্ত এবার বিজেপির সঙ্গে জোট গড়ছেন বলে খবর।

ভারতরত্নের জেরে INDIA জোটে ভাঙন। নীতীশ কুমারের পর এবার INDIA জোট ছেড়ে NDA-তে যেতে চলেছে উত্তরপ্রদেশের দল রাষ্ট্রীয় লোক দল বা RLD। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সঙ্গে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে লড়াই করা জয়ন্ত সিং চৌধুরী এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement