Rahul Gandhi বললেন,'BJP ঘৃণা ছড়াচ্ছে, আমরা ভালবাসার দোকান খুলেছি'

কংগ্রেস সাংসদ বলেন, অনেকেই তাঁকে জিজ্ঞাসা করছেন, এই যাত্রার অর্থ কী। যার উত্তরে রাহুল বলেন, গোটা দেশে ঘৃণার বাতাবরণ ছড়াচ্ছে বিজেপি এবং আরএসএস। এক ধর্মের মানুষ অন্য ধর্মবিশ্বাসীদের সঙ্গে লড়াই করছেন। এই ঘৃণার বাতাবরণে তাঁরা ভালবাসার দোকান খুলেছেন বলে দাবি করেন রাহুল গান্ধী।

ভারত জোড়ো ন্যায় যাত্রা  বিহারে প্রবেশ করলে, ফের বিজেপি, আরএসএসের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। বিহারে ন্যায় যাত্রা প্রবেশের এক জনসভায় হাজির হন রাহুল গান্ধী। সেখানেই বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন কংগ্রেস সাংসদ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement