Shreyas Talpade এর হার্ট অ্যাটাক

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। যা নিয়ে অভিনেতার অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। শ্রেয়সের স্ত্রী দীপ্তি জানান, অভিনেতা এখন অনেকটা ভাল। তাঁর অবস্থা স্থিতিশীল। আগামী কয়েক দিনের মধ্যে শ্রেয়স তলপড়েকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলেও আশ্বস্ত করেন দীপ্তি তলপড়ে।

হঠাৎ হার্ট অ্যাটাক। শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন শ্রেয়স তলপড়ে। সঙ্গে সঙ্গে বলিউড অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে। আপাতত সেখানেই শ্রেয়স তলপড়ের চিকিৎসা চলছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement