A R Rahman's Mother Passes Away: সঙ্গীত জগতে শোকের ছায়া, প্রয়াত এ আর রহমানে মা

এ আর রহমানের সব চেয়ে কাছের মানুষ ছিলেন তাঁর মা। করিমা বেগমই প্রথম তাঁকে গান নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছিলেন।

২০২০ সালটা সত্যিই যেন 'বিষ' বছর, নতুন বছরের আনন্দে বিষাদের সুর সঙ্গীত জগতে। ২৮ ডিসেম্বর, সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের মা করিমা বেগম। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এ আর রহমানের মা, সব লড়াই শেষে চেন্নাইয়ে নিজের বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিমা। মা করিমা বেগমকে স্মরণ করে ক্যাপশন-হীন ছবি পোস্ট করেন এ আর রহমান বিভিন্ন তারকা-অনুরাগী, সকলেই তাঁর পোস্টে শোক প্রকাশ করেছেন। তামিল পরিচালক মোহন রাজা লিখেছেন, ‘স্যর, আমরা গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ এ আর রহমানের সব চেয়ে কাছের মানুষ ছিলেন তাঁর মা। করিমা বেগমই প্রথম তাঁকে গান নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement