Fish Drone Video: এবার চিন আনল মাছ ড্রোন, জলের তলা দিয়ে নজরদারির অভিনব ছক
এই 'মাছ ড্রোন' জলের তলায় এমনভাবে চলে কোনওভাবেই বোঝার উপায় নেই যে সেটা মাছ নয়। অথচ অনায়াসে সেই ড্রোন মাছের মত অবিকল এঁকেবেঁকে গিয়ে শত্রুপক্ষের সব খবর নিয়ে চলে আসতে পারবে।
Fish Drone China : ক মাস আগেই আমেরিকার আকাশে নজরদারি বেলুন ড্রোন উড়িয়ে চমকে দিয়েছিল চিন। ড্রোনের বিষয়ে চিন বাকি দেশগুলিকে টেক্কা দিচ্ছে। চিনের ড্রোন প্রযুক্তি এতই উন্নত হচ্ছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের দেশের সুরক্ষায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার চিনের এক সংস্থা নিয়ে এল 'মাছ ড্রোন'।
এই 'মাছ ড্রোন' জলের তলায় এমনভাবে চলে কোনওভাবেই বোঝার উপায় নেই যে সেটা মাছ নয়। অথচ অনায়াসে সেই ড্রোন মাছের মত অবিকল এঁকেবেঁকে গিয়ে শত্রুপক্ষের সব খবর নিয়ে চলে আসতে পারবে।
বোয়া গোংডাও নামের সেই চিনা কোম্পানির মাছ ড্রোন ৬-৮ ঘণ্টা অনায়াসে চার্জ ছাড়াই গভীর জলে ঘুরতে পারে। মাছের ভিতরেই থাকছে অটো ভিডিয়ো ব্যাকআপের ব্যবস্থা। অবাক করা কথা হল, কোনওভাবেই খালি চোখে বোঝার উপায় নেই যে সেটা সাধারণ মাছ নয়।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement