Manu Kumar Jain Quits Xiaomi: Xiaomi ছাড়ার পর আবেগঘন টুইট মনু কুমার জৈনের

মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র গ্লোবাল ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর আবেগঘন টুইট করলেন ইন্টারনেট এন্টারপ্রেনার মনু কুমার জৈন।

মনু কুমার জৈন ও Xiaomi (Photo Credits: insta, TW)

কলকাতা: মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র গ্লোবাল ভাইস প্রেসিডেন্টের (Gobal VP) পদ থেকে পদত্যাগের (Quits) পর আবেগঘন টুইট করলেন ইন্টারনেট এন্টারপ্রেনার মনু কুমার জৈন (Manu Kumar Jain)। সেখানে পরিবর্তনই (Change) জীবনের (life) একমাত্র সত্য (constant) বলে উল্লেখ করেন তিনি।

তিনি টুইট করেন, জীবনের একমাত্র সত্য হল পরিবর্তন। আমি এতটাই ভাগ্যবান যে গত ৯ বছরে এত ভালোবাসা (love) পেয়েছি তাতে শেষ বিদায় (goodbye) বলাটা খুব কঠিন (difficult) হয়ে পড়ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে যে কোনও যাত্রার সমাপ্তিই নতুন কিছুর সূচনা করে, যাতে প্রচুর আকর্ষণীয় সুযোগ (exciting opportunities) থাকে। নতুন অভিযানকে স্বাগত জানাই।

:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement