Chinese Hackers Might Carry Cyber Attacks: সাইবার হামলা চাালাতে পারে চিনা হ্যাকাররা, ডেটা সুরক্ষিত রাখতে কী করবেন
সীমান্ত সংঘাতের মধ্যে ভারতে সাইবার হামলা (Cyber Attacks) চাালাতে পারে চিনা হ্যাকাররা (Chinese Hackers)। কয়েকদিন ধরেই সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। বিনামূল্যে করোনা চিকিৎসা বা অন্য কোনও পরিষেবার টোপ ফেলে মেল পাঠাতে পারে হ্যাকাররা। ncov2019@gov.in নামে একটি মেল অ্যাড্রেসের কথাও বলে দেয় কেন্দ্রীয় সরকার। এই মেল থেকেই ফিশিং মেল পাঠাতে পারে হ্যাকাররা। সেই কারণে নাগরিকদের সাইবার সচেতন করতে বেশ কয়েকটি টিপস দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
নতুন দিল্লি, ২৪ জুন: সীমান্ত সংঘাতের মধ্যে ভারতে সাইবার হামলা (Cyber Attacks) চাালাতে পারে চিনা হ্যাকাররা (Chinese Hackers)। কয়েকদিন ধরেই সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। বিনামূল্যে করোনা চিকিৎসা বা অন্য কোনও পরিষেবার টোপ ফেলে মেল পাঠাতে পারে হ্যাকাররা। ncov2019@gov.in নামে একটি মেল অ্যাড্রেসের কথাও বলে দেয় কেন্দ্রীয় সরকার। এই মেল থেকেই ফিশিং মেল পাঠাতে পারে হ্যাকাররা। সেই কারণে নাগরিকদের সাইবার সচেতন করতে বেশ কয়েকটি টিপস দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
সাইবার নিরাপত্তায় কী করবেন:
- যে কোনও সম্ভাব্য হুমকি এড়ানোর জন্য সংরক্ষণ এবং সুরক্ষিত রাখতে আপনার সংবেদনশীল ডকুমেন্টগুলি এনক্রিপ্ট করুন
- অযৌক্তিক ইমেলগুলি সম্পর্কে সতর্ক থাকুন। যে সমস্ত ইমেলে আপনাকে বলবে এই লিঙ্কে ক্লিক করুন, সেগুলিতে ক্লিক করতে বিরত থাকুন।
- কয়েকটি জালিয়াতি ওয়েবসাইটগুলি আপনাকে ব্যক্তিগত বা আর্থিক বিবরণ দিতে বলতে পারে। ওই ওয়েবসাইটগুলি আসল ওয়েবসাইটগুলির মতোই দেখতে ডিজাইন করা হয়েছে। তাই ভালো করে বিবরণ পড়ে তবেই তথ্য শেয়ার করুন।
- আপনি যদি কখনও প্রতারিত হন তবে অবিলম্বে incident@cert-in.org.in-এ রিপোর্ট করুন।
লাদাখে আগ্রাসনের পর মাত্র পাঁচ দিনেই ৪০ হাজারেরও বেশি বার দেশের সাইবার পরিকাঠামো আক্রমণের চেষ্টা করেছে চিনের হ্যাকাররা। এমনটাই জানিয়েছে মহারাষ্ট্রের সাইবার সিকিউরিটি সেল।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement