Aditya-L1 Mission: চাঁদের পর এবার ইসরোর চোখ সূর্যে, আদিত্য এল-১ মিশন পাড়ি দিতে প্রস্তুত

সূর্যে পাড়ি দেওয়ার জন্য আদিত্য এল-১ (Aditya-L1) মিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Aditya-L1 Missions Vehicle Internal Checks are completed (Photo Credit Twitter)

নয়াদিল্লি: চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের পর, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো (ISRO)-র চোখ এখন সূর্যের (Sun) দিকে। সূর্যে পাড়ি দেওয়ার জন্য আদিত্য এল-১ (Aditya-L1) মিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার ইসরো টুইট করে জানিয়েছে, "PSLV-C57/Aditya-L1 মিশনের উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। মিশনটির উৎক্ষেপণের মহড়া এবং অভ্যন্তরীণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদিত্য এল-১ (Aditya L-1) লঞ্চ হবে ২ সেপ্টেম্বর শনিবার ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। আরও পড়ুন : ISRO : চাঁদের মাটিতে রয়েছে সালফারের উপস্থিতি, জানাল রোভার প্রজ্ঞান

আদিত্য এল-১ মহাকাশযানটি সূর্যের করোনার দূরবর্তী পর্যবেক্ষণ পরিচালনা করার জন্য এবং সৌর বায়ু অধ্যয়ন করার জন্য ডিজাইন করা হয়েছে।এটি সূর্যের আবহাওয়া-পরিবেশ ভালভাবে পর্যবেক্ষণ করবে, এছাড়াও সোলার উইন্ড বা সৌর বায়ু বিশ্লেষণ করাও এই মিশনের অন্যতম লক্ষ্য। দেশবাসীর জন্য গর্বের বিষয় হলো সূর্য অধ্যয়নের জন্য বিশ্বে ভারতই প্রথম।

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement