Wrestlers Protests: দিল্লি পুলিশের ওপর আস্থা নেই, সাফ জানালেন সাক্ষী মালিকরা

অবশেষে বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার এফআইআর দায়ের করতে রাজি হয়েছে দিল্লি পুলিশ।

নতুন দিল্লি, ২৮ এপ্রিল: অবশেষে বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার এফআইআর দায়ের করতে রাজি হয়েছে দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন দিল্লি পুলিশ জানায়, তারা ব্রিজ ভূষণের বিরুদ্ধে FIR করবে। যেটা কিছুতেই রাজি হচ্ছিল না দিল্লি পুলিশ। কিন্তু দিল্লি পুলিশের ওপর কোনও আস্থা নেই বলে জানিয়ে দিল আন্দোলনকারী কুস্তিগিররা।

সাক্ষী মালিক, বজরঙ পুনিয়ারা জানিয়ে দিলেন, দিল্লি পুলিশ এফআইআর খুব দুর্বল করতে পারে। যাতে ব্রিজ ভূষণ সহজেই ছাড় পেয়ে যান। সাক্ষীদের যুক্তি হল, যেভাবে সুপ্রিম কোর্টের চাপে অনিচ্ছা সত্ত্বেও দিল্লি পুলিশ এএফআই করল, তাতে তাদের ওপর আস্থা রাখার কোনও মানেই হয় না।

দেখুন টুইট

কুস্তি কর্তা তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বীনেশ ফোগাত-দের মতা তারকা কুস্তিগিররা অভিযোগ তোলেন, ব্রিজ ভূষণ যৌন হেনস্থা করেছেন দেশের উঠতি কুস্তিগীরদের।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement