Virat Kohli and Anushka Sharma’s Latest Pictures: 'আমাদের হাসি মিথ্যে হতে পারে কিন্তু সম্পর্ক নয়'
করোনাভাইরাসের (Coronavirus Outbreak) জেরে ২১ দিনের লকডাউন চলছে এখনও। বাড়িতে বন্দি সকলে। অনেকেই বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন। কিন্তু উপায় নেই। সরকারের কড়া নির্দেশ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গৃহবন্দিই থাকতে হবে। তবে এই গৃহবন্দির সময়টা স্বামী-স্ত্রী মিলে বেশ মজায় কাটাচ্ছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)।
মুম্বই, ২ এপ্রিল: করোনাভাইরাসের (Coronavirus Outbreak) জেরে ২১ দিনের লকডাউন চলছে এখনও। বাড়িতে বন্দি সকলে। অনেকেই বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন। কিন্তু উপায় নেই। সরকারের কড়া নির্দেশ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গৃহবন্দিই থাকতে হবে। তবে এই গৃহবন্দির সময়টা স্বামী-স্ত্রী মিলে বেশ মজায় কাটাচ্ছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। আরও পড়ুন: PM Narendra Modi: সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা নরেন্দ্র মোদির
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। খেলার জন্য সারাবছরই এদেশ-ওদেশ ঘুরে বেরান। অন্যদিকে ছবি কিংবা বিজ্ঞাপনের কাজে ব্যস্ত থাকেন অনুষ্কা শর্মাও। কিন্তু এখন নেই কোনও কাজের ব্যস্ততা। লকডাউনের জন্য বাড়িতেই তাঁরা 'লকড'। আর সেই 'লকড' মুহূর্তের একটা সুন্দর ছবি পোস্ট করলেন বিরাট কোহলি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। পোস্টে বিরাট লিখেছেন, "আমাদের হাসি মিথ্যে হতে পারে কিন্তু সম্পর্ক নয়।"
View this post on Instagram
Our smiles maybe fake but we are not 🐒😜 #StayHome #stayhealthy #staysafe
A post shared by Virat Kohli (@virat.kohli) on
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। লকডাউনের জন্য দিন আনা দিন খাওয়া মানুষরা পড়েছেন সবচেয়ে সমস্যায়। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার যোগাড়। তাদের সাহায্যার্থে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছে কেন্দ্র। তৈরি হয়েছে PM-CARES রিলিফ ফান্ড। যে যার সাধ্যমত টাকা তুলে দিয়েছেন এই ফান্ডে। সেই ফান্ডে টাকা তুলে দিয়েছেন বিরুষ্কা।