IPL 2022: আজ ক্যাপ্টেন ধোনির কামব্যাক, কখন কোথায় সরাসরি দেখবেন CSK vs SRH ম্যাচ

ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির কামব্যাক হচ্ছে আজ, রবিবার। সন্ধ্যায় সানরাইজার্স হায়দ্রাবাদ-এর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করবেন ধোনি।

MS Dhoni (Photo Credits: IANS)

ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (Mahebdra Singh Dhoni)-র কামব্যাক হচ্ছে আজ, রবিবার। সন্ধ্যায় সানরাইজার্স হায়দ্রাবাদ-এর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করবেন ধোনি। প্রথম আটটা ম্যাচে ব্যর্থতার পর চেন্নাইয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান রবীন্দ্র জাদেজা। চলতি আইপিএল শুরুর ঠিক আগে নিজে সরে গিয়ে চেন্নাইয়ের নেতৃত্বভার জাদেজাকে দিয়েছিলেন মাহি।

সানরাইজার্স বনাম সুপার কিংস ম্যাচে ধোনিদের জিততেই হবে। তা না হলে কার্যত বিদায় নেবে সিএসকে। অন্যদিকে, চলতি আইপিএলে দারুণ খেলা কেন উইলিয়ামসন ব্রিগেড এই ম্যাচে জিতলে প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে। আরও পড়ুন: আর শূন্য শূন্য ৯-য়, ফর্মে ফিরে বিরাটের হাফ সেঞ্চুরি, স্টেডিয়ামে উচ্ছ্বাস অনুষ্কার

এক নজরে দেখে নিন এই ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা--

CSK vs SRH-র মধ্যে চলতি আইপিএলের দ্বিতীয় সাক্ষাতের খেলাটি কবে, কোথায় আয়োজিত হবে

পয়লা মে, রবিবার পুণেতে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি আয়োজিত হবে।

ম্যাচটি কখন আয়োজিত হবে

পুণেতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ

টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস সিলেক্ট-এসডি ও এইচি ভার্সানে বিভিন্ন ভাষায় সরাসরি দেখা যাবে ম্যাচ

অনলাইন বা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কীভাবে দেখা যাবে ম্যাচ

ডিজনি+হটস্টার-এ সরাসরি দেখা যাবে ম্যাচ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement