Sourav Ganguly’s Biopic: সৌরভের বায়োপিক, মহারাজের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের বাজেট ২০০ থেকে ২৫০ কোটি। এই ছবিতে রণবীর কাপুরকেই অভিনয় করতে দেখা যেতে পারে বলে জোর শোরগোল শুরু হয়েছে।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৩ জুলাই: শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, আজহারউদ্দিনের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 'মহারাজের' জীবন নিয়ে তৈরি হতে পারে বায়োপিক। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমন খবরেই বসানো হয়েছে সিলমোহর।

জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly’s Biopic) বাজেট ২০০ থেকে ২৫০ কোটি। এই ছবিতে রণবীর কাপুরকেই অভিনয় করতে দেখা যেতে পারে বলে জোর শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন:  COVID 19: সংক্রমণ ঠেকাতে মানতে হবে কোভিড বিধি, নয়া প্রজাতি নিয়ে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর

নিউজ ১৮-এর একটি সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তিনি তাঁর বায়োপিকের জন্য তৈরি। তবে এই ছবির পরিচালক কে, তাঁর নামে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। সমস্ত কিছু ঠিক হতে এখনও আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানান মহারাজ।

জানা যাচ্ছে, বায়োপিকে তৈরির জন্য স্ক্রিপ্ট লেখা হচ্ছে। এ বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে বেশ কয়েকবার সৌরভের সঙ্গে দেখা করা হয়েছে। কে অভিনয় করবেন, তা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। রণবীর কাপুরই রয়েছেন এই তালিকায়। তবে সবকিছু ঠিক করে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement