Ravindra Tweet On Ms Dhoni: ম্যাচ শেষে ধোনিকে নিয়ে টুইটে এটাই লিখলেন রবীন্দ্র জাদেজা

সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ উইকেটে জয়ী হয় চেন্নাই সুপার কিংস

ফাইল ফটো (Credit: Twitter@ShivHiSatyam

সোমবার ছিল হাইভোল্টেজ ম্যাচ। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের এই ম্যাচে শেষটা ছিল চরম রহস্যে মোড়া।তবে সেই রহস্য কাটিয়ে গুজরাট টাইটান্সদের থেকে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস।

শেষ  ২ বলে ১০ রান এনে দলকে জিতিয়ে দেন রবীন্দ্র সিং জাদেজা। ম্যাচ শেষে জাদেজাকে নিয়ে ধোনির উচ্ছাস ছিল চোখে দেখার মত। তবে ট্রফি জেতার পর জাদেজাও টুইট করে জানিয়েছেন, " আমরা এটা করতে পেরেছি শুধুমাত্র এবং একমাত্র ধোনির জন্যই। এবং আপনার জন্য কোন কিছুই" বলে টুইটারে লেখেন তিনি।

তবে ম্যাচের মধ্য়ে ধোনির শূন্য রানে আউট হয়ে যাওয়ার বিষয়টি অনেকেই মেনে নিতে পারেননি।এই ম্যাচে ধোনির পারফর্ম্যান্স দেখার জন্য অধীর অপেক্ষায় ছিল ফ্যানেরা। তবে সেই আশা পূর্ণ না হলেও জিতে যায় দল। ম্যাচ শেষে আবেগে চোখে জলও দেখা যায় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement