Pakistan vs Sri Lanka Live Streaming: আজ রাতে বিদায় পাকিস্তান বা শ্রীলঙ্কার, দেখুন বিনামূল্যে সলমন বনাম আসালাঙ্কাদের ডু অর ডাই ম্য়াচ

আজ, মঙ্গলবার রাতে এশিয়া কাপে সুপার ফোর পর্বের ডু অর ডাই ম্য়াচে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্য়াচে যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কারণ দুটি দলই সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে। শনিবার বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে শ্রীলঙ্কা।

Pakistan Cricket Team. (Photo Credits:X)

Pakistan vs Sri Lanka Live Streaming: আজ, মঙ্গলবার রাতে এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোর পর্বের ডু অর ডাই ম্য়াচে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্য়াচে যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কারণ দুটি দলই সুপার ফোর পর্বে (Asia Cup 2025 Super Four) তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে। শনিবার বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে শ্রীলঙ্কা। অন্যদিকে, রবিবার দুবাই ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে হেরেছিল পাকিস্তান। আর তাই টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকলে হলে আজ জিততেই হবে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। এমন ডু অর ডাই ম্যাচে খাতায় কলমে শক্তির বিচারে ও ধারাবাহিকতার বিষয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দুই দেশের শেষ পাঁচটি টি-২০ ম্য়াচের পাঁচটাতেই জিতেছে শ্রীলঙ্কা। এই বিষয়ে মানসিকভাবে এগিয়ে থেকে নামবেন লঙ্কানরা।

তবে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তান বরাবরই বিপজ্জনক তা অতীতে বারবার দেখা গিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ লিগে ভারতের কাছে হতশ্রী হারের পর, ইউএই-কে কোনওরকমে সুপার ফোরে ওঠে সলমন আলি আঘার দল। তবে রবিবার সুপার ফোরে ভারতের কাছে হারলেও খারাপ খেলেনি পাকিস্তান। অন্যদিকে, শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে উল্টো। গ্রুপ পর্বে দুরন্ত ক্রিকেট খেলে বাংলাদেশ, হংকং ও আফগানিস্তানকে হারিয়ে অনায়াসে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু শনিবার সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে খারাপ বোলিং করে ডোবে চারিথ আসালাঙ্কার দল। মঙ্গলবার দুটি দলকেই চিন্তা রাখবে তাদের বোলিং ও ব্য়াটিং গভীরতা।

পাকিস্তান ও শ্রীলঙ্কা সুপার ফোর পর্বের তৃতীয় ম্যাচটি কবে, কোথায় আয়োজিত হবে

আজ, মঙ্গলবার রাতে আবুধাবিতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

কখন থেকে শুরু হবে খেলাটি

ভারতীয় সময় রাত ৮টা থেকে খেলাটি শুরু হবে।

টিভিতে কোন চ্য়ানেলে সরাসরি দেখা যাবে খেলাটি

সোনি স্পোর্টস নেটওয়ার্ক বিভিন্ন চ্য়ানেলে সরাসরি সম্প্রচার করা হবে খেলাটি।

ইন্টারনেটের মাধ্যমে কীভাবে সরাসরি দেখা যাবে খেলাটি

সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।

কারা এগিয়ে

শ্রীলঙ্কাকে এগিয়ে রাখতে হবে। তবে পাকিস্তানের ক্ষমতা আছে জেতার। শ্রীলঙ্কা 53: 47-এ এগিয়ে রয়েছে।

টি-২০ ক্রিকেটে পাকিস্তান ও শ্রীলঙ্কা মোট ২৩টি ম্য়াচে মুখোমুখি হয়েছে তার মধ্যে পাকিস্তান জিতেছে ১৩টি, শ্রীলঙ্কা ১০টি-তে। তবে দুই দেশের শেষ পাঁচটি টি-২০ ম্য়াচের পাঁচটাতেই জিতেছে শ্রীলঙ্কা। এই বিষয়ে মানসিকভাবে এগিয়ে থেকে নামবেন লঙ্কানরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement