MI vs GT: ৬ উইকেটে ১১৩ থেকে মুম্বই করল ১৫৫
প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ন্স করল ৮ উইকেটে ১৫৫ রান। প্লে অফের টিকিট অনেকটা নিশ্চিত করতে শুভমন গিলদের এখন চাই ১৫৬ রান।
MI বনাম GT, IPL 2025: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বড় বিপর্যয় সামলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians) করল ৮ উইকেটে ১৫৫ রান। প্লে অফের টিকিট অনেকটা নিশ্চিত করতে শুভমন গিলদের এখন চাই ১৫৬ রান। রোহিত শর্মা (৭) থেকে রায়ান রিকেলটন (৭), তিলক ভর্মা (৭), হার্দিক পান্ডিয়া (৭)-রা ব্যাট হাতে ব্যর্থ হন।
শেষের দিকে ভাল ব্যাটিং মুম্বইয়ের
১১৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল মুম্বই, সেখান থেকে আট নম্বরে নেমে ২২ বলে ২৭ রান করে দলের লজ্জা বাঁচান দক্ষিণ আফ্রিকার পেসার অলরাউন্ডার কোরবিন বোস।
গিলদের চাই ১৫৬ রান
ভাল বল করলেন সাই কিশোর
তিন নম্বরে নেমে ৩৫ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন উইল জ্যাকস। ২৪ বলে ৩৫ রানের ভাল ইনিংস খেলেন সূর্যকুমার যাদব (২৪ বলে ৩৫)। গুজরাট টাইটান্সের স্পিনার সাই কিশোর ২টি উইকেট নেন। রোহিত শর্মাকে আউট করেন আর্শাদ খান। টানা ৬টা ম্যাচ জিতে এদিন খেলতে নেমেছে মুম্বই। হার্দিকদের বিজয়রথ থামাতে লড়ছেন গিলরা।