Rocco Rios Own Goal Video: ইন্টার মিয়ামি গোলকিপারের মারাত্মক আত্মঘাতী গোল, ভাইরাল ভিডিওয় সোশাল মিডিয়ায় তোলপাড়

মেজর লিগ সকারে (MLS) বছরের অন্যতম বড় ও অবিশ্বাস্য ভুলের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথম ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই কেলতে নামে ইন্টার মিয়ামি।

Goalkeeper Rocco Rios Own Goal. (Photo Credits:X/Screenshot)

Rocco Rios Own Goal: মেজর লিগ সকারে (MLS) বছরের অন্যতম বড় ও অবিশ্বাস্য ভুলের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথম ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে ইন্টার মিয়ামি। শিকাগো ফায়ারের বিরুদ্ধে সেই ম্যাচে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন গোলরক্ষক রোকো রিওসের মারাত্মক ভুলের কারণে খেসারত দিতে হলো দলকে । হাওয়ায় শট মারতে গিয়ে বল মিস করে নিজের নিশ্চিত গোলপোস্টে ঢুকিয়ে দিলেন তরুণ এই গোলরক্ষক । লুইস সুয়ারেজের জোড়া গোলের চেয়ে অনেক বেশি আলোচনা হয় মেসির দেশের গোলকিপারের আত্মঘাতী গোল।

কীভাবে ঘটল এই কাণ্ড?

ম্যাচের ১৭ মিনিটের মাথায় ইন্টার মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে বক্সের কাছাকাছি জায়গা থেকে পাস বাড়ান গোলকিপার রোকো রিওসকে । বিপক্ষ দলের ফরোয়ার্ডের তাড়া খেয়ে তড়িঘড়ি বল ক্লিয়ার করতে যান রিওস । কিন্তু শট নেওয়ার সময় পা ব্যাকফায়ার করে এবং পা দিয়ে বল ছোঁয়াতেই ব্যর্থ হন তিনি । শট মিস করায় গড়িয়ে গড়িয়ে বল চলে যায় ইন্টার মিয়ামির নিজেদের গোলেই । এমন দৃষ্টিকটু আত্মঘাতী গোলের পর হতবাক হয়ে পড়েন সতীর্থরা । মাঠে দাঁড়িয়েই দু'হাত তুলে সতীর্থদের কাছে ক্ষমা চাইতে দেখা যায় এই আর্জেন্টাইন গোলকিপার-কে ।

দেখুন কীভাবে আত্মঘাতী গোল করলেন গোলকিপার

 

ম্যাচে কামব্যাক ইন্টার মিয়ামির

ম্যাচে পিছিয়ে পড়ার পর অবশ্য খুব বেশি সময় নেয়নি ইন্টার মিয়ামি । অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজের পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান । ফ্লোরিডার ঘরের মাঠে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে লড়াই বজায় রাখে মিয়ামি । শেষ পর্যন্ত ৩-২ গোলে এই ম্য়াচ জেতে ইন্টার মিয়ামি। প্রেস্টন পামবেকের ৮৭ মিনিটের গোলে শিকাগোকে ৩-২ গোলে হারায় মেসির ক্লাব।

মেসি-ডি পলকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে মিয়ামিকে

বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামতে পারছেন না মহাতারকা লিওনেল মেসি । স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হারের পর ছুটি কাটাচ্ছেন তিনি । একই কারণে দলের বাইরে রয়েছেন মাঝমাঠের তারকা রদ্রিগো ডি পলও । তবে দল আশাবাদী তাদের নতুন হাই-প্রোফাইল সাইনিং ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোকে নিয়ে । ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এমএলএসে যোগ দেওয়া কাসেমিরো খুব শীঘ্রই সের্হিও বুসকেতসের জায়গায় মাঝমাঠের হাল ধরবেন বলে মনে করা হচ্ছে ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement