MI vs GT: ওয়াংখেড়েতে গুজরাটের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে মুম্বই
মুম্বই ও গুজরাট- দুটি দলই ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের (১১টি ম্যাচ) চেয়ে একটা ম্যাচ কম খেলেছে গিলের গুজরাট।
MI বনাম GT, IPL 2025 : যারা জিতবে তারাই কার্যত প্লে অফে উঠে যাবে, এমন অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াংখেড়ে খেলতে নামল মুম্বই ইন্ডিয়ন্স ও গুজরাট টাইটান্স। টসে জিতে প্রথমে মুম্বই ইন্ডিয়ন্সকে ব্যাট করতে পাঠালেন গুজরাটের অধিনায়ক শুভমন গিল। ড্রাগের নির্বাসন কাটিয়ে স্কোয়াডে যোগ দিলেও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা-কে এদিন খেলাচ্ছে না গুজরাট।
কারা কারা খেলছেন
এদিন মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাটের প্রথম একাদশের তিন বিদেশীরা হলেন-জোস বাটলার (ইংল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান) ও জেরাল্ড কোর্তজে (দক্ষিণ আফ্রিকা)। মুম্বইয়ের চার বিদেশীরা হলেন রায়ান রিকলটন (দক্ষিণ আফ্রিকা), উইল জ্যাকস (ইংল্যান্ড), কর্বিন বোস (দক্ষিণ আফ্রিকা) ও ট্রেন্ট বোল্ট (নিউ জিল্যান্ড)।
দেখুন দুই দলের প্রথম একাদশ
পয়েন্ট তালিকায় কে কোথায়
মুম্বই ও গুজরাট- দুটি দলই ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের (১১টি ম্যাচ) চেয়ে একটা ম্যাচ কম খেলেছে গিলের গুজরাট।
মুম্বইয়ের একাদশ-
রায়ান রিকলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),নমন ধীর, কর্বিন বোস, দীপক চাহার, জশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, রঘু শর্মা।
ইমপ্যাক্ট সাব-করণ শর্মা/রবীন মিঞ্জ/রাজা বাওয়া/অশ্বিনী কুমার।
গুজরাটের একাদশ-
শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জোস বাটলার, এম শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর ,মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, জেরাল্ড কোর্তজে, আর্শাদ খান।
ইমপ্যাক্ট সাব- মহিপুলা লোমরোর/ওয়াশিংটন সুন্দর/অনুজ রাওয়াতয়/দাশুন শনকা/ শেরফানে রাদারফোর্ড।।