Mumbai City FC vs NorthEast United FC, ISL Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ

Mumbai City Player at Training (Photo Credit: Mumbai City FC/Twitter)

নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) এবং মুম্বই সিটি এফসি(Mumbai City FC) বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি হবে। মুম্বই ফুটবল অ্যারেনায় (Mumbai Football Arena) যখন দেস বাকিংহামের (Des Buckingham) বিরুদ্ধে মাঠে নামবে হাইল্যান্ডার্স, তখন তাদের লক্ষ্য হবে দ্বিতীয় জয়। গত বছর ডিসেম্বরে শক্তিশালী এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) হারানোয় ছিল নর্থইস্ট ইউনাইটেডের একমাত্র জয়। এখনও পর্যন্ত মাত্র চার পয়েন্ট পাওয়ার পর নর্থ-ইস্ট ইউনাইটেড এখন ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে। শেষ ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ভিনসেনজো অ্যানেসের (Vincenzo Annese) দল। অন্যদিকে মুম্বই সিটি এফসি প্রথম দল হিসেবে এই মরসুমে প্লে অফে জায়গা করে নিয়েছে। চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে ১৪টি ম্যাচ খেলার পর এখনও হার স্বীকার করেনি তাঁরা। টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট এখন ৩৬। গত ম্যাচে কলকাতা লিগে এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়েছিল মুম্বই সিটি এফসি।

কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি?

মুম্বই-এর মুম্বই ফুটবল অ্যারেনায় (Mumbai Football Arena) মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement