Mohun Bagan SG vs East Bengal FC Tickets: অনলাইনে, অফলাইনে কীভাবে কিনবেন মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি, ডুরান্ড কাপ ২০২৫ টিকিট?
দুই দলেরই গ্রুপ পর্যায়ে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে। যেখানে মোহনবাগান ১৭টি ডুরান্ড কাপ রয়েছে তেমনই ইস্টবেঙ্গলের আছে ১৬টি কাপ। কাঁটায় কাঁটায় হওয়া এই ম্যাচের হাইপ তাই অবধারিত। তবে অনলাইনে, অফলাইনে কীভাবে কিনবেন মোহনবাগান এসজি বনাম ইস্ট বেঙ্গল এফসি, ডুরান্ড কাপ ২০২৫ টিকিট?
Mohun Bagan SG vs East Bengal FC Tickets:ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) কোয়ার্টারফাইনালের সূচি ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। সেই সূচিতে সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ম্যাচ হল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এবং ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) মধ্যে কলকাতা ডার্বি (Kolkata Derby)। একদিকে যেমন মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ 'বি' জয়ী হয়েছে অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসি গ্রুপ এ জয়ী হয়ে এই ম্যাচে অংশ নেবে। আগামী ১৭ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসির ম্যাচ আয়োজিত হয়েছে। দুই দলেরই গ্রুপ পর্যায়ে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে। যেখানে মোহনবাগান ১৭টি ডুরান্ড কাপ রয়েছে তেমনই ইস্টবেঙ্গলের আছে ১৬টি কাপ। কাঁটায় কাঁটায় হওয়া এই ম্যাচের হাইপ তাই অবধারিত। তবে অনলাইনে, অফলাইনে কীভাবে কিনবেন মোহনবাগান এসজি বনাম ইস্ট বেঙ্গল এফসি, ডুরান্ড কাপ ২০২৫ টিকিট? নীচে সব বিস্তারিত জানানো হল। Durand Cup 2025 Quarter Final: ডুরান্ড কাপের গ্রুপ পর্বের খেলা শেষে সামনে এল কোয়ার্টার ফাইনালের সূচী, ১৭ আগস্ট মুখোমুখি মোহন-ইস্ট
মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি, ডুরান্ড কাপ ২০২৫
মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি, ডুরান্ড কাপ ২০২৫ ম্যাচের টিকিট কোথায় এবং কীভাবে কিনবেন?
অনলাইনঃ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত এই কলকাতা ডার্বির ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট সন্ধ্যা ৭ঃ০০ টায়। এই ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হবে আগামিকাল (১৪ আগস্ট) সকাল ১১টা থেকে। BookMyShow অ্যাপ অথবা ওয়েবসাইটে একটি আইডি থেকে দুটি করেই টিকিট কেনা যাবে। টিকিট কেনার কনফার্মেশন মেসেজ পাওয়ার পর সেই টিকিট ১৪, ১৬ এবং ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ময়দানে মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।
অফলাইনঃ মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি, ডুরান্ড কাপের ম্যাচের অফলাইন টিকিট ম্যাচের আগের দিন অর্থাৎ ১৬ আগস্ট পাওয়া যাবে। সেখানেও একজন ব্যক্তি ২টির বেশী টিকিট কাটতে পারবেন না। সেদিন সকাল ১১টা থেকে যতক্ষণ টিকিট বাকি থাকবে ততক্ষণ অবধি ময়দানে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বক্স অফিস এবং ইস্টবেঙ্গল ক্লাব বক্স অফিসে টিকিট পাওয়া যাবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)