Legendary Italian club Sampdoria: সেরি বি থেকে নেমে সেরি সি-তে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব সাম্পদোরিয়া
ইতালির ঐতিহ্যবাহী ক্লাব সাম্পদোরিয়া (Legendary Italian club Sampdoria) সেরি বি থেকে নেমে গেলে সেরি সি (Serie C) তে। সেরি বি-তে মঙ্গলবার ইউভে স্তাবিয়া ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে রেলিগশন প্লেঅফ খেলার সুযোগ হাতছাড়া করে সাম্পদোরিয়া। ৩৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে থেকে নিশ্চিত হয়ে যায় তাদের পরিণতি। ইতালির শীর্ষ লিগের প্রাক্তন চ্যাম্পিয়ন দলটির ৭৮ বছরের ইতিহাসে এতটা অবনমন এই প্রথম।
১৯৮৯-৯০ মরসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে শিরোপা জিতেছিল সাম্পদোরিয়া। পরের মরসুমে তারা চ্যাম্পিয়ন হয় সেরি আ-তে। ক্লাবের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে সেটি। আক্রমণভাগে রবের্তো মানচিনি ও জানলুকা ভিয়াল্লি মতো খেলোয়াড় ছিলেন সেই দলে। পরের মরসুমে ইউরোপিয়ান কাপে যেটা এখন চ্যাম্পিয়নস লিগ, ফাইনালে উঠেছিল দলটি। সেখানে তারা হেরে যায় বার্সিলোনার কাছে।
ইতালিয়ান কাপে তারা শিরোপা জিতেছে ৪ বার। ১৯৯৪ সালে ইতালিয়ান কাপ জয়ের পর আর কোনও শিরোপার স্বাদ পায়নি তারা। তবে সেরি আ-তে তাদের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু ২০২৩ সালে তারা নেমে যায় সেরি বি-তে। পতনের ধারায় এবার নতুন সংযোজন সেরি সি।